অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

এক ঘণ্টা ছটফট করে মৃত্যু, দূরে দাঁড়িয়ে দেখল সবাই।

ডেস্কঃ এক ঘণ্টার বেশি সময় রাস্তায় পড়ে ছটফট করেছেন। সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও করোনাভাইরাস আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। অবশেষে সেখানেই মৃত্যু হলো তার। খবর পেয়ে শেষ পর্যন্ত পুলিশ এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রোববার (০৭ জুন) সকালে বগুড়া শহরের থানা মোড় কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তায় পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ সালামত (৫০)। তিনি রিকশাচালক। বাড়ি শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ায়। বগুড়া শহরে রিকশা চালাতেন তিনি। বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, খোঁজ নিয়ে জানতে পারি দীর্ঘদিন থেকে সালামতের শ্বাসকষ্ট ছিল। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসা নেননি। রোববার সকালে সড়কের ওপর অসুস্থ হয়ে পড়ে যান সালামত। এই দৃশ্য শহরের অনেক মানুষ দেখলেও করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যায়নি। দীর্ঘ এক ঘণ্টা সেখানেই পড়ে থেকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, মৃত ব্যক্তির নমুনা নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

এক ঘণ্টা ছটফট করে মৃত্যু, দূরে দাঁড়িয়ে দেখল সবাই।

আপডেট টাইম : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০