পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে’

বাংলার খবর২৪.কমimages_53552 : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন। সুতারাং তার বক্তব্যের কারণে আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের মুক্তির দাবিতে ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন। এসব আওয়ামী লীগের সাজানো নাটক। আর এসব নাটক দেশের মানুষের বুঝতে বাকি নেই। জনগণের চাপের মুখে এই অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। দেশের মানুষ আর অত্যাচার সহ্য করবে না।

তিনি আরো বলেন, আমরা একটা কারাগারে অবস্থান করছি। আমরা কার কাছে মুক্তি চাইবো? বিএনপির নেতা-কর্মীদেরকে একের পর এক গুম করা হচ্ছে। দেশে ছাত্রদলের শক্তি অনেক বেশি আর শক্তি নষ্ট করতে হাবিবকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ছাত্রদলকে ভয় পায়।

মির্জা আব্বাস বলেন- দেশে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তা দখল করে হাট-বাজার বসালেও তাদের বিচার হয় না। অথচ বিনা অপরাধে নিএনপির নেতা-কর্মীদের জেলে যেতে হয়।

জাতীয়তাবাদী দক্ষিণ মহানগর ছাত্রদলের সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উল-নবী সোহেল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম আলীম, জাতীয়তাবাদী ছাত্রদলের কন্দ্রীয় সাংসদের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে’

আপডেট টাইম : ০৫:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪