অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাহারা খাতুন এখনও শঙ্কামুক্ত নন

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন। তাকে হাসপাতালে আইসিইউতেই রাখা হয়েছে। তিনি কিছুদিন যাবত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (১৯ জুন) তাকে আইসিইউতে নেওয়া হয়।
শনিবার (২০ জুন) বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। হাসপাতালে রয়েছেন সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, উনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। আসলে আইসিইউতে নেওয়া হয় তো ক্রিটিক্যাল মুহূর্তে। ডাক্তাররা এখনও আমাদের কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি ক্রিটিক্যাল অবস্থাতেই আছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এ বি এম আব্দুল্লাহও নিয়মিত ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সাহারা খাতুন এখনও শঙ্কামুক্ত নন

আপডেট টাইম : ০৭:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০