অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পল্লবী থানার এসআইয়ের বিরুদ্ধে বাবুকে পেটানোর অভিযোগ

বাংলার খবর২৪.কম images_53532: আবাহনীর সাবেক ফুটবলার আজহার হোসেন বাবু ও তার বড় ভাই কবিরকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পল্লবী থানার এসআই শামসুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় গুরুতর আহত বাবু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বাবুদের পল্লবীর ৮নং রোডের ৪২নং বাসার কাজের মেয়ে একটি ছেলের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে এসআই শামসুর রহমানের হাতে ধরা পড়ে।

পরে তিনি তাদের থানায় নিয়ে যান এবং বাবুকে ফোন করেন।

বাবু তার বড় ভাই কবিরসহ থানায় আসার পরেই ঘটে মূল কাহিনী। কথার কথায় এক সময় এসআই শামসুর রহমান বাবুকে পিস্তলের বাট দিয়ে আঘাত করতে থাকে। এ সময় কবির তাকে বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে জানিয়েছেন বাবুর বড় ভাই কবির।

পরে বাবুকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মারপিটের বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার এসআই শামসুর রহমান অস্বীকার করে বলেন, বাবু আর কবির দীর্ঘদিন ধরে তাদের বাসার কাজের মেয়ে শারমিনকে মারধর করে আসছিল।

আজ বৃহস্পতিবার শারমিন বাড়ি থেকে পালিয়ে এসে থানায় তাদের নামে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতেই বাবুকে থানায় ডাকা হয়। কিন্তু তাকে কোনো প্রকার মারধর করা হয়নি।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমনটা আমিও শুনেছি। তবে এখনই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পল্লবী থানার এসআইয়ের বিরুদ্ধে বাবুকে পেটানোর অভিযোগ

আপডেট টাইম : ০৫:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪