অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শেষ পর্যায়ে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি

বাংলার খবর২৪.কম1406367486_59595_53568 : পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র তিন দিন। আর ঈদের নামাজের প্রধান জামাতটি হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এজন্য সুপ্রিমকোর্ট সংলগ্ন এ মাঠে এখন চলছে সাজসজ্জার কাজ। নামাজ আদায়ে মুসল্লিদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়টি মাথায় রেখেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এ বছর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হজ্জ করতে সৌদি আরব যাওয়ায় নামাজে উপস্থিত থাকতে পারছেন না। তবে অন্যান্যবারের মতো এবারো জাতীয় ঈদাহ ময়দানে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বেন বলে জানা গেছে। আর তাই সব কিছু মাথায় রেখেই এগিয়ে চলছে প্রস্তুতি।

এদিকে ডিএমপি সূত্রে জানা গেছে, পুরো ঈদগাহ ময়দানেই বসানো হবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। তবে নিরাপত্তা তল্লাশির পরই সবাই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এ বছর মাঠের কাজ করছে মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। তবে এ প্রতিষ্ঠানটি কাজ নিলেও তাদের সঙ্গে কাজে যুক্ত হয়েছে আরও অন্তত আটটি প্রতিষ্ঠান। পিয়ারু সর্দার অ্যান্ড সন্স এর আগেও বেশ কয়েকবার ঈদগাহ মাঠের কাজ করেছে। এ বছর মাঠের কাজের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছে ৫৮ লাখ টাকায়।

বৃহস্পতিবার মাঠে গিয়ে দেখা গেছে, পুরো ঈদগাহ ময়দানে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সামিয়ানা টাঙানোর কাজও শেষ পর্যায়ে। তবে কিছু কাজ বাকি থাকলেও তা চলছে দ্রুত গতিতে।

অন্যদিকে নিরাপত্তা ক্যামেরা বসানোর কাজ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মীরা। আর মাঠের চারপাশের গাছগুলোতে চলছে চুনকাম।

মাঠের কাজের ব্যাপরে কথা হয় মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর এর ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনের সঙ্গে। জানান, ঈদগাহ ময়দানের ২ লাখ ৭৯ হাজার বর্গফুট এলাকায় প্যান্ডেল করা হয়েছে। ময়দানে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯০ হাজার মুসল্লি। বৃষ্টি মোকাবেলায় উপরে দেওয়া হয়েছে পানি নিরোধক ত্রিপাল। আর ত্রিপালের নিচে দেওয়া হয়েছে পর্দা।

তিনি বলেন, গত ১২ সেপ্টম্বর থেকেই কাজ চলছে ময়দানে। প্রতিদিন গড়ে ১০০ লোক কাজ করছে এখানে। এরই মধ্যে ময়দানের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ শুক্রবারের মধ্যেই শেষ হবে। আর মাঠে বিছানা দেওয়া হবে ৫ অক্টোবর বিকেলে।

মোজাম্মেল হোসেন জানান, মুসল্লিদের অযু করার সুবিধার্থে এবার ১৪০টি অযুখানা নির্মাণ করা হচ্ছে। গরমের কথা চিন্তা করে ফ্যান লাগানো হচ্ছে ৪৭০টি। আর লাইট থাকছে ৪৫০টি। ভিআইপিদের জন্য মাঠের পশ্চিম পাশে থাকছে ছয়টি ভ্রাম্যমাণ শৌচাগার। এছাড়া গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা থাকছে ঈদগাহ ময়দানে।

মহিলাদের নামাজের ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, এবারো মাঠের দক্ষিণ পাশে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকছে। আর সেখানে এক সঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

এদিকে অন্যান্যবার পাঁচটি প্রবেশ পথ থাকলেও এবার তা দুটি বাড়িয়ে ৭টি করা হয়েছে বলেও জানান মোজাম্মেল হোসেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শেষ পর্যায়ে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি

আপডেট টাইম : ০৩:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪