পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে: ডেপুটি স্পিকার

বাংলার খবর২৪.কমindex_53585, গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনতলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকা।

ফজলে রাব্বি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ফুলছড়ি উপজেলার মানুষ। অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার অনেক জানমালের ক্ষতি হয়েছে। তিনতলা ভবনের ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মিত হওয়ার কারণে ফুলছড়ি উপজেলার মানুষ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পাবেন।

এ ছাড়া ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্যে বিভিন্ন ধরনের দুর্যোগে সহায়তাও পাওয়া যাবে।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা, জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কোবাদ আলী সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী সরকার প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে: ডেপুটি স্পিকার

আপডেট টাইম : ০৪:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪