পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনা আক্রান্তের পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মহির উদ্দিনের প্রামাণিকের ছেলে। রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন এই সদস্য নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁর স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিস্ট সুত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের রিপোর্টে তিনি করোনা নেগেটিভ হন। কিন্তু শারীরিক দুর্বলতা ও অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার ফুসফুসের সংক্রমণসহ নিউমোনিয়া ধরা পরে। অবস্থার অবনতি হওয়ায় আজ রবিবার তাকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন তিনি।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডা. আব্দুর রহমান প্রথমদিকে করোনা পজিটিভ হলেও পরবর্তীতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়ার কারণে রবিবার তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনা আক্রান্তের পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০