অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রূপগঞ্জে ফার্নিচারের গোডাউনে আগুন

ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার আড়িয়াবো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার একটি ইউনিটসহ মোট ১৪টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকার হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখলে শ্রমিকরা ছুটাছুটি করতে থাকেন। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১৪টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
সারা দেশের ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুনে নেভাতে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের আসল রহস্য জানা যাবে।

তবে এ ব্যাপারে গণমাধ্যমকর্মীরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনোকিছু বলতে রাজি হননি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রূপগঞ্জে ফার্নিচারের গোডাউনে আগুন

আপডেট টাইম : ০৪:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০