পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামে ঘরের ভেতর মা-ছেলের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার এক বাসার বাথরুম থেকে মায়ের ও রান্নাঘর থেকে ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুইজন হলো- গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে মো. রিফাত (৯)।

ওসি আতাউর রহমান বলেন, একটি সেমিপাকা ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। গুলনাহার বেগম রান্নার কাজ করতেন। দুই কক্ষের ওই ভাড়া বাসায় গুলনাহার বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে ময়ূরী একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এদিকে, ওই বাসায় একজন পেয়িং গেস্ট থাকতেন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়েছে পুলিশ।

সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক বলেন, সন্ধ্যার পর গুলনাহার বেগমের মেয়ে ময়ূরী কাজ থেকে বাসায় ফিরে তার মায়ের লাশ ঘরের বাথরুমে এবং তার ভাইয়ের লাশ রান্নাঘরে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ওই বাসায় এক তরকারি বিক্রেতা পেয়িং গেস্ট হিসেবে থাকত, যাকে লাশ উদ্ধারের পর থেকে পাওয়া যাচ্ছে না।

ওসি আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের সময় গুলনাহার বেগমের পেটে ছুরিকাঘাতের চিহ্ন এবং ছেলে রিফাতের গলা কাটা ছিল। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামে ঘরের ভেতর মা-ছেলের লাশ

আপডেট টাইম : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০