পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনা যুদ্ধে হেরে গেলেন দৌলতপুর থানার ওসি আরিফ

কুষ্টিয়া প্রতিনিধি : মটানা প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ঘাতক করোনাভাইরাসের কাছে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫)।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগস্ট অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সদা হাস্যোজ্বল ওসি আরিফুর রহমান কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যাসন্তানের জনক ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনা যুদ্ধে হেরে গেলেন দৌলতপুর থানার ওসি আরিফ

আপডেট টাইম : ০১:০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০