পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ঢাবির দুই শিক্ষার্থীসহ নিহত ৩

ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তারা হলেন-চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

নিহত অপর শিক্ষার্থী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইন্জিনিয়ারিংয়ে ছাত্র তানজিলুর রহমান (১৯)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে। বাবার নাম আব্দুল হাকিম। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা গেছেন বলে খবর পেয়েছি। পুলিশ দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ঢাবির দুই শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট টাইম : ০২:৩৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০