অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ঝালকাঠিতে ২০ বছর পরও অক্ষত কাফনের কাপড় ও মৃতদেহ

ডেস্ক : মোঃ মুজাফফর আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ সেই ২০০০ সালে মৃত্যুবরণ করেন। দীর্ঘ ২০ বছর পর নদী ভাঙনে আশেপাশের এলাকা বিলীন হয়ে গেলেও মৃত মোঃ মুজাফফর আলীর কবরটি ঠায় দাঁড়িয়ে থাকে পানির মধ্যেই। এ অবস্থায় মৃতের স্বজনরা লাশ স্থানান্তরের জন্য কবরটি খনন করলে কাফনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার করে। এতে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খবরটি ছড়িয়ে পড়লে অলৌকিক এ ঘটনায় লাশটি এক পলক দেখার জন্য দিনভর এলাকাবাসীসহ শহর থেকে হাজারো মানুষের ঢল নামে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি গ্রামে।

স্থানীয় ও স্বজনরা জানান, ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ মুজাফফর আলী হাওলাদার নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বিগত ২০০০ সালে বার্ধক্য জনিত কারণে ৭৫ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করলেও নদী ভাঙনের কারণে পরিবারের সদস্যরা বৈদারাপুর গ্রামে নতুন বসত বাড়ী স্থাপন করে বসবাস শুরু করে। সুগন্ধা-বীষখালী নদীর মোহনায় চরকাঠি গ্রামটি নদী ভাঙনে ক্রমেই নদীগর্ভে বিলিন হতে থাকে।

গত কয়েক দিনে এ কবরের আশেপাশের এলাকা নদী গর্ভে বিলীন হলেও মৃত মুজাফফর আলী হাওলাদারের কবরটি অক্ষত অবস্থায় পানির মধ্যে দাঁড়িয়ে থাকায় মঙ্গলবার সকালে স্বজনরা তার কবরটি স্থানান্তরের উদ্যোগ নেয়। এ সময় মুজাফফর আলী হাওলাদারের কবর খুঁড়ে তার মৃত দেহসহ দাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তার অক্ষত মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র মরদেহটি কিছুটা শুকিয়ে গেলেও কোন প্রকার পচন ধরেনি বা কোন দুর্গন্ধও বের হয়নি।

এ খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে লোকজন ভীড় জমায় এবং এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে ওই বাড়িতে লোকজনের ঢল নামে। পরে আজ মঙ্গলবার আসরবাদ পুনঃরায় নামাজে জানাজা শেষে পারিবারিক নতুন কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী লাশের দাফন করা হয়।

Tag :

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

ঝালকাঠিতে ২০ বছর পরও অক্ষত কাফনের কাপড় ও মৃতদেহ

আপডেট টাইম : ০১:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০