পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপি লতিফকে ইস্যু করে বৃথা রাজনীতি করার চেষ্টা করছে : হানিফ

বাংলার খবর২৪.কম images_53626: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এই পাঁচ বছরে আওয়ামী লীগের যে ধারাবাহিক সফলতা রয়েছে, এই সফলতার কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে লতিফকে ইস্যু করে যে রাজনীতি করার চেষ্টা করছে সেটা আশায় গুড়েবালি।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে। একই সাথে লতিফ সিদ্দিকীকে তার কর্মকা- থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সাথে ব্রিফিং করবেন। তাতে জাতিসংঘে বাংলাদেশের সফলতা, সরকারের সফলতা পাশাপাশি লতিফ সিদ্দিকীর বিষয়টিও পরিস্কার করবেন।

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রসঙ্গে হানিফ বলেন, ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে যে আইনী প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ীই ব্যবস্থা হবে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপি লতিফকে ইস্যু করে বৃথা রাজনীতি করার চেষ্টা করছে : হানিফ

আপডেট টাইম : ০৯:৩৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪