অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা, থানা ঘেরাও

ডেস্ক : রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে রবিবার দুপুরে দুদফা কোতয়ালী থানা ঘেরাও করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দু দফায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।

শনিবার বিকেলে ছাত্রলীগের জেলা সভাপতি রনি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন এক স্কুল শিক্ষিকা।

এদিকে মামলা করার পর পরেই স্কুল শিক্ষিকাকে থানা চত্বরে অবস্থিত ভিকটিম সার্পোট সেন্টারে পুলিশী হেফজাতে রাখা হয়। মামলাটিকে মিথ্য দাবি করে এর প্রতিবাদে রনির সমর্থক নেতা কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর পরে দুপুর দুটার দিকে আবারও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জিয়নের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কোতয়ালী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিতে থাকে।

এ ব্যাপারে বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগ নেতার জিয়ন জানান, মেয়ে ঘটিত একটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরাও একটি অভিযোগ দিয়েছিলাম সেটা নিয়ে কোন ব্যবস্থা না নেয়ায় আমরা বিক্ষোভ করছি।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ থানা ঘেরাওয়ের বিষয়ে কোন মন্তব্য করেননি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা, থানা ঘেরাও

আপডেট টাইম : ০৪:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০