পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পিস্তল ও গুলিসহ ‘শুটার মাসুম’ গ্রেপ্তার

ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ মাসুম বেপারী ওরফে শুটার মাসুম নামে (৩৫) সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি।

গ্রেপ্তার মাসুম বেপারী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বেপারী গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে।

ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাসুম বেপারীকে গ্রেপ্তার করা হয়। সিপিসি-২, র‌্যাব- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ অভিযানে নেতৃত্ব দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুম বেপারী ওরফে শুটার মাসুম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাদাঁবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পিস্তল ও গুলিসহ ‘শুটার মাসুম’ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০