অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

মাদারীপুরে বাস চাপায় নিহত ৩ : সড়ক অবরোধ

বাংলার খবর২৪.কম : মাদারীপুরের শিবচরে বাস চাপায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের সন্নাসীর চর এলাকায় এঘটনা ঘটেছে।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক জানিয়েছেন, কাওড়াকান্দি ঘাট থেকে বরিশালগামী যাত্রীবাহী রূপসী পরিবহন রাস্তা পারাপারের সময় ৫ জন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর রেহানা আক্তার ও ইমরান নামে দুই শিক্ষার্থী মারা যায়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হালিমা আক্তার নামে আরো এক শিক্ষার্থী মারা গেছেন। সকলের বাড়িই উপজেলার সন্নাসীর চর গ্রামে।

এতে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। আহত ২ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল চালু করা চেষ্টা করছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি বেলায়েত হোসেন।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

মাদারীপুরে বাস চাপায় নিহত ৩ : সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০১৪