অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

মাওয়ায় তীব্র যানজট : পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

বাংলার খবর২৪.কমindex_53689 : দেশের দক্ষিণাঞ্চলের ২১জেলার লোকজনের চলাচলের প্রধান পথ মাওয়া-কাওড়াকান্দি নৌ রুট।

ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় এ রুটে দেখা দিয়েছে তীব্র যানজট । পারাপারের অপেক্ষায় রয়েছে দূর পাল্লার শত শত যানবাহন।

শনিবার সকালে মাওয়া ঘাট থেকে ছনবাড়ি পর্যন্ত দীর্ঘ ৮কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

এছাড়া মাওয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে মাওয়া-কাওড়াকান্দি-মাঝিকান্দি রুটের লঞ্চ গুলোতে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ হোসাইন জানান, অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মাওয়া ঘাট এলাকায় ছোট-বড় চার শতাধিক দূরপাল্লার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাওয়া ফেরি কর্তৃপক্ষ ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, ছোট-বড় প্রায় ১৬টি ফেরি চলমান রয়েছে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে। তবে ঈদের কারণে যানবাহনের চাপ অনেক বেশি। এরমধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাসের সংখ্যা অনেক। একটু বিলম্ব হলেও সব যানবাহন পারাপার করা হচ্ছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মাওয়ায় তীব্র যানজট : পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

আপডেট টাইম : ০৮:১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০১৪