অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডেস্ক : শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেছে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গির বাংলাদেশ সফর। ১লা ডিসেম্বর তার ঢাকায় আসার কথা ছিল। তিনি বর্তমানে নেপাল সফরে রয়েছেন। নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট- সন্ধ্যায় জানিয়েছিল, নেপালে একদিন কাটিয়ে প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশ ও পাকিস্তান সফর করে বেইজিং ফিরবেন।

কিন্তু সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র রাতে জানায়, আলোচনায় এমনই ছিল, তবে সময়টি সুবিধাজনক না হওয়ায় সফরটি শেষ পর্যন্ত স্থগিত করতে হয়েছে। এখন উভয়ের সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে এবং তা দ্রুতই হবে বলে জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর হচ্ছে কি-না? রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট করেনি দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে মূখপাত্র বরাবর বার্তা পাঠানো ছাড়াই টেলিফোন করা হয়।

কিন্তু দূতাবাস কোন জবাব দেয়নি। নেপালি মিডিয়ার রিপোর্ট মতে, গতকাল চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বসেন। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গেও। স্মরণ করা যায়, ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত শুক্রবার নেপাল সফর করেন। সীমান্ত ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে ভারত ও চীন। দিল্লির বিদেশ সচিবের সফরের রেশ না কাটতেই দেশটি সফরে গেলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। উভয় সফরকেই খুব তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আপডেট টাইম : ০১:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০