পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরাজগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার (৫০) ও তার ছেলে সাঈদী শিকদার (১৭)।

পুলিশ বলছে, সিরাজ শিকদার ডাকাতির পাশাপাশি সর্বহারা দলের সদস্য ছিল। সম্প্রতি সে সর্বহারা গ্যাং ছেড়ে দেয়ায় ক্ষুব্ধ হয়ে সর্বহারা দলের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বাবা-ছেলে রান্ধুনীবাড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাবার পথে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত সিরাজ শিকদারের নামে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। তবে তার ছেলের বিরুদ্ধে কোন মামলা নেই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরাজগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০