পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অসহায় ও ছিন্নমূল মানুষের মাছে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন ফরিদপুরের পুলিশ সুপার

ফরিদপুর প্রতিনিধি : গত কয়েকদিনের শীতে নাকাল ফরিদপুরবাসী। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান(বিপিএম সেবা)। রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মধুমতি নদী ভাঙ্গন কবলিত তীরবর্তী এলাকায় গিয়ে তিনি এসব কম্বল বিতরণ করেন।

এরপর রাত সাড়ে ১০টায় বোয়ালমারী উপজেলার রেলষ্টেশনে থাকা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

দুটি উপজেলার ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে তিনি এসময় দুই শতাধিক কম্বল বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা।

এ সময় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাইল ইসলাম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ডিও ওয়ান আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার গত কয়েকদিন যাবত জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতে কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অসহায় ও ছিন্নমূল মানুষের মাছে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন ফরিদপুরের পুলিশ সুপার

আপডেট টাইম : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০