পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলচ্চিত্রে পুলিশকে হেয় করার অভিযোগ, পরিচালক ও অভিনেতা গ্রেপ্তার

ডেস্কঃ বাংলাদেশে একটি চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে এবং পর্নোগ্রাফি আইনে মামলায় চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তারের পর আজ কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলাটি করেছে ঢাকায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

পুলিশ কর্মকর্তারা বলেছেন- সদ্য মুক্তি পাওয়া নবাব এল এলবি নামের চলচ্চিত্রে ধর্ষণের শিকার একজন নারীকে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি দৃশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, যা পর্নোগ্রাফি আইনে অপরাধ বলে তারা মনে করেন। তবে চলচ্চিত্রটির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাবার ওপর প্রতিশোধ নিতে ধর্ষণের পর হত্যা করা হয় ছোট্ট তাবাচ্ছুমকে

নবাব এল এলবি নামের চলচ্চিত্রটির অর্ধেক অংশ আই থিয়েটার নামের একটি অ্যাপে মুক্তি দেয়া হয়েছে গত ১৬ই ডিসেম্বর। এরপর পর্নোগ্রাফি আইনে মামলায় গত বৃহস্পতিবার গভীর রাতে চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে ঢাকায় তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাদের ঢাকায় হাকিমের আদালতে হাজির করে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।

পুলিশের উধ্বর্তন একাধিক কর্মকর্তা জানিয়েছেন- চলচ্চিত্রটিতে একটি দৃশ্যে দেখানো হয় যে, ধর্ষণের শিকার একজন নারী থানায় মামলা করতে গেছেন। তখন সেখানে পুলিশের একজন এসআই তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এই জিজ্ঞাসাবাদে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানাচ্ছে, যেটাকে পুলিশ একটি অপরাধ হিসাবে দেখছে এবং সেজন্য পর্নোগ্রাফি আইনের আওতায় মামলা করেছে। পুলিশ বাহিনীকে ঐ দৃশ্যে হেয় করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তারা মনে করেন।

মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন- চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং পুলিশের এসআই এর অভিনয় করা শাহীন মৃধাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। সেজন্য তাদের দু’জনকেই গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার। পুলিশের অভিযোগ সম্পর্কে চলচ্চিত্রটির প্রযোজক বা সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

চলচ্চিত্রটির অর্ধেক অংশ আই থিয়েটার অ্যাপে মুক্তি দেয়া হয়েছিল। বাকি অর্ধেক অংশ ১লা জানুয়ারি মুক্তি দেয়ার কথা ছিল।

সূত্র : বিবিসি বাংলা, ঢাকা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চলচ্চিত্রে পুলিশকে হেয় করার অভিযোগ, পরিচালক ও অভিনেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৪৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০