অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৮ দিন পর শিশু তাইবাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

ডেস্কঃ গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু তাইবাকে চুরি আটদিন পর মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার সকালে মা শিমা বেগমের কোলে ওই শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে চুরিতে জড়িত এক নারীকে।

আটক নারী নাম শাকিলা বেগম (৩২)। উদ্ধার হওয়া শিশু তাইবা গুরুদাসপুরের মশন্দিা মাঝপাড়া গ্রামের তফিজ ও শিমা দম্পতির তৃতীয় সন্তান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার দিন (২৩ ডিসেম্বর) শিশু তাইবাকে নিয়ে মা শিমা বেগম গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। একই সময় শাকিলা বেগমও হাসপাতালে এসেছিলেন একটি শিশু সন্তানের খোঁজে। হাসপাতালে শিমা বেগমের সাথে তার আলাপচারিতা হয়। এক পর্যায়ে শিশু তাইবাকে কৌশলে চুরি করে পালিয়ে যান শাকিলা বেগম।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, শিশুটি চুরি যাওয়ার পর বাবা তফিজ বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছিলেন। মামলার প্রেক্ষিতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও পুলিশ, ডিএসবি, ডিবিন স্পেশাল টিমের সমন্বয়ে সাতদিন ব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে বুধবার গভীর রাতে শিশু তাইবাকে উদ্ধার করে পুলিশ। আটক নারীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৮ দিন পর শিশু তাইবাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট টাইম : ০৯:২৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১