পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিয়ে বাড়িতে খাবারে টান, সংঘর্ষে বরের চাচা নিহত, আহত ২২

ডেস্ক: বরিশালের বাবুগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে বর ও কনের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের চাচা নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ২২ জন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজহার মীর (৬৫) ওই এলাকার মৃত মৌজে আলী মীরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুইদিন পূর্বে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেয়া হয়। মঙ্গলবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনে বাড়ি থেকে ৪৮ জন স্বজন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বৌভাতে কনে পক্ষের লোকজন খেতে বসার পর গরুর মাংস কম দেয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বরের চাচা আজাহার মীর গুরুতর আহত হযে মারা যান। আর গুরুতর দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ওই পক্ষের ২০ জনকে ঘটনাস্থল থেকে আটকে রেখেছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিয়ে বাড়িতে খাবারে টান, সংঘর্ষে বরের চাচা নিহত, আহত ২২

আপডেট টাইম : ০২:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১