পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পুলিশের ডিএসপি মেয়েকে স্যালুট জানিয়ে ইন্সপেক্টর বাবা ভাইরাল

ডেস্কঃ মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) আর বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর। কর্মস্থলে পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার ওপরে। দায়িত্ব পালন করার সময় বাবা-মেয়ের দেখা। মেয়েকে দেখা মাত্রই স্যালুট দিয়ে বসলেন বাবা। আর এমন দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
রোববার (৩ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়।
জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যামসুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মাঝে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন। হঠাৎ করে কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যামসুন্দর। তখন দুইজনের পরনে ছিল পুলিশের ইউনিফর্ম। আর মুখে ছিল শ্রদ্ধা আর সম্মানের হাসি।

বাবা শ্যামসুন্দর বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র পদে আছেন। তাই তার প্রতি সম্মান রেখে স্যালুট করেছি।

সবাইকে অবাক করে দিয়ে ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্ব পালনে আন্তরিকতার অনন্য উদাহরণ তৈরি করলেন বাবা ও মেয়ে। অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন সেখানে থাকা অন্য কর্মকর্তারা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পুলিশের ডিএসপি মেয়েকে স্যালুট জানিয়ে ইন্সপেক্টর বাবা ভাইরাল

আপডেট টাইম : ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১