অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগ ধান কেটে দেওয়ায় খাদ্য সংকট হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্কঃ করোনাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ায় দেশের মানুষ খাদ্য সংকট থেকে বেঁচে গেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। ডা. এনামুর রহমান বলেন, করোনার সময় যখন বন্যা দেখা দিয়েছে তখন ধান কাটার শ্রমিক ছিল না। সে সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে কৃষকদের ধান কেটে দিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে ধান কাটা খুবই প্রশংসিত হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষও জানতে পেরেছে, ছাত্রলীগ মানবতার কল্যাণে কাজ করে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় এনে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এ কাজে সহযোগিতা করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগ ধান কেটে দেওয়ায় খাদ্য সংকট হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১