অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লেখক মুশতাকের মৃত্যু না পরিকল্পিত হত্যা : নিরপেক্ষ বিভাগীয় তদন্তের দাবি

ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক অবস্থায় লেখক মুস্তাক আহমদের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র (একাংশ) নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নেতারা কারাগারে কিংবা গ্রেফতারের পর রিমান্ডে নির্যাতনের ফলে মুশতাকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে উল্লেখ করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন ও ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আজ প্রদত্ত বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন সরকার ভিন্নমত নির্মূলে ধারাবাহিকভাবে যে নিষ্ঠুর ও অমানবিক পথে হাটছে তা থেকে লেখক মুশতাক হত্যা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের অনাচার ও অবিচারের সমালোচনা করে পোষ্ট দেওয়ার জন্য জীবন দিতে হয়েছে গুণী লেখক ও উদ্যোক্তা মুস্তাক আহমদকে। ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই মুশতাকসহ অন্যান্যদের ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইনে গ্রেফতার করে নির্মম নির্যাতন চালানো হয়েছে।
নেতৃবৃন্দ মুস্তাকের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় নাগরিক সমাজের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে মুশতাকের প্রকৃত খুনিদের চিহ্নিত করে একদিন বিচারের মুখোমুখি করা হবে। সাংবাদিক নেতারা একই সঙ্গে মুক্তমত ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায় ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলেরও দাবি পুনর্ব্যক্ত করেন।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

লেখক মুশতাকের মৃত্যু না পরিকল্পিত হত্যা : নিরপেক্ষ বিভাগীয় তদন্তের দাবি

আপডেট টাইম : ০৩:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১