পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রবাসীর স্ত্রীর হাত ঝলসে দিলেন ‘প্রতিপক্ষ মা-মেয়ে’

ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে এক গৃহবধূকে শত্রুতার জেরে মারধর করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ শনিবার কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত গৃহবধূর নাম রেকসোনা বেগম (২৬)। তিনি উপজেলার পারসাতুরিয়া গ্রামের শহিদুল মীরের মেয়ে ও পাশের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ওমান প্রবাসী মো. হুমায়ূন কবিরের স্ত্রী।

আহত গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী বর্তমানে ওমানে থাকায় তিনি বাবার বাড়িতেই থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাগানে জ্বালানী কাঠ সংগ্রহ করতে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একই গ্রামের হারুন অর রশিদের স্ত্রী বিউটি বেগম এবং তার দুই মেয়ে মালা আক্তার ও নুপুর বেগম তার ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন তারা।

একপর্যায় বোতলভর্তি উত্তপ্ত তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে ওই গৃহবধূর ডান হাত ঝলসে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, ‘গৃহবধূর ডান হাত তরল দাহ্য পদার্থে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউখালী থানায় আহত গৃহবধূর ভাই মিজান মীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর হাত ঝলসে দিলেন ‘প্রতিপক্ষ মা-মেয়ে’

আপডেট টাইম : ০২:১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১