পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

যমুনার চরকে মরুভূমি বানিয়ে হিরো আলমের আরবি গান

হিরো আলম মানে আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি। একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।
এবার হিরো আলম গাইলেন আরবি গান। আরবীয়দের পোশাকে আচ্ছাদিত হয়ে মরুভূমির বুকে হেঁটে হেঁটে হিরো আলম গেয়ে যাচ্ছেন গান। কেন এই গান? হিরো আলম অকপটে বললেন, ‘রমজান মাস, তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা, তাই গাইলাম আর কি।’ জানালেন, শিগগিরই গানটি মুক্তি পাবে।

আরবি গানে তাকে শেখের ভূমিকায় দেখা যাচ্ছে, ঠিক আছে। উষ্ণ মরুভূমিতে গেয়ে যাচ্ছেন সেটাও ঠিক আছে; কিন্তু এই লকডাউনে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গেলেন কিভাবে? হেসে ফেললেন হিরো আলম। বললেন, ‘না ভাই, এইটা মরুভূমি না। এই যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করছি। অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে। মানুষ তেমন বুঝবে না।’

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

যমুনার চরকে মরুভূমি বানিয়ে হিরো আলমের আরবি গান

আপডেট টাইম : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১