পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আবাসন কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূইফোড় আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

স্থানীয়রা জানায়, ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫০০ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদের মামলা হামলা দিয়ে হয়রানী করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ এই জবর দখলের সঙ্গে জড়িত।

এ কারণে স্থানীয়রা বিক্ষুব্দ হয়ে সোমবার বিকেল ৩টায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলন,মোস্তফা কামাল সহ কায়েতপাড়ার হাজার হাজার নারী পুরুষ।

এ সময় তারা বলেন, যদি কৃষকদের ন্যায্যমূল্য না দিয়ে জমি জবর-দখল করে এই ভুয়া প্রতিষ্ঠান কায়েতপাড়ার মাটিতে পা রাখে তাহলে জনগন ওই ভূমিদস্যুদের সম্মিলিতভাবে প্রতিহত করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আবাসন কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১