অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

জিপিওর পার্সেলে দুই কেজি স্বর্ণ!

বাংলার খবর২৪.কম images_54357: প্রধান পোস্ট অফিসের (জিপিও) ফরেন শাখা থেকে দুই কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস।

রোববার সন্ধ্যায় মালেশিয়ায় থেকে আসা ৯ কেজি পার্সেলের একটি কৌটার ভেতর থেকে দুই কেজি স্বর্ণ জব্দ করা হয়।

জিপিওর একটি সূত্র জানিয়েছেন, মালেশিয়ায় থেকে আসা নয় কেজি ওই পার্সেল সন্দেহ হলে ফরেন পোস্ট কাস্টমসকে অবহিত করা হয়। পরে ফরেন পোস্ট কাস্টমস সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে স্বর্ণগুলো জব্দ করে ডিসিএল শাখায় পাঠিয়েছে। মঙ্গলবার উদ্ধার হওয়া এ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হতে পারে।

সূত্রটি আরো জানায়, পার্সেলে প্রাপকের ঠিকানায় মো. আলম শেখ, ২৬/২৭ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- ১০০০ লেখা রয়েছে। প্রাপকের একটি মোবাইল (০১৭১৫১৮৪৮..) নম্বর উল্লেখ করা হয়েছে। যদিও নম্বরটি বন্ধ রয়েছে।

প্রায়ই জিপিওর ইমারজেন্সি মেইল সার্ভিস (ইএমএস) শাখায় কতিপয় কর্মকর্তার যোগসাজসে এ অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালান হয়ে থাকে। এর আগে একটি হিরোইন চালানও আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) আশরাফুজ্জামান স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

জিপিওর পার্সেলে দুই কেজি স্বর্ণ!

আপডেট টাইম : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪