পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

হামাসের সুড়ঙ্গ থেকে ইসরাইলে রকেট হামলায় !

ডেস্ক : হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরাইল। দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল থেকে হামলা চালায় হামাস। তারা মাগাজি শরণার্থী শিবির থেকে এসব হামলা চালায়। তবে সেসব টানেলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরাইলের সংঘর্ষে দুই ইসরাইলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়া গুলিতে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক দুইজন থাইল্যান্ডের। এ ছাড়া ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

হামাসের সুড়ঙ্গ থেকে ইসরাইলে রকেট হামলায় !

আপডেট টাইম : ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১