পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

ডেস্ক : দিনমজুর স্বামী কাজের কারণে থাকেন দূরে। এ সুযোগে স্বামীর জমানো টাকা আর স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশী প্রেমিকের হাত ধরে লাপাত্তা হয়েছেন স্ত্রী। প্রতিকার পেতে থানায় হাজির হয়েছেন স্বামী।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অলিউল্লাহ।

এর আগে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন অলিউল্লাহ। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আলী উসমানের ছেলে অলিউল্লাহ একই উপজেলায় জয়পুর গ্রামের মো. অতুল মিয়ার মেয়ে অপি আক্তারকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। এ দম্পতির চার বছর বয়সি একটি ছেলে রয়েছে। স্বামী কাজের জন্য চট্টগ্রাম অবস্থান করায় ঘন ঘন বাবার বাড়িতে যাবার কারণে প্রতিবেশী পরশ মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

অলিউল্লাহ বলেন, উপার্জনের কিছু অংশ বাড়ি তৈরি করার জন্য শ্বশুরের কাছে জমা রেখেছিলাম। ওইদিন সেই টাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকা আনতে বলেছিলাম স্ত্রীকে। আগে থেকেই হয়তো তাদের পরিকল্পনা ছিল, তাই টাকা নিয়ে আর বাড়ি ফেরেনি। ব্যবহৃত দুই ভরি স্বর্ণ ছিল, সেগুলোও নিয়ে গেছে। তারপর থেকে ফোন দিলে ওই ছেলে ফোন রিসিভ করে। কখনো আজেবাজে কথা বলে। কখনো কিছুই বলে না, ফোন রিসিভ করে রেখে দেয়। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিলাম।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

আপডেট টাইম : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১