অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হিন্দু ধর্ম ছেড়ে রাজশাহীতে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

ডেস্ক:রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার একটি পরিবারের সবাই হিন্দু ধর্ম পরিত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার তারা রাজশাহীর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে হিন্দু সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের দুই নাবালকের পক্ষে হলফকারী শিশুর বাবা শ্যামল কুমার সরকার।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রাজশাহী নগরীর বোয়ালীয়া থানার সাগড়পাড়া এলাকার মৃত সরজ চন্দ্র সরকারের ছেলে শ্যামল কুমার সরকার (২১) ও তার স্ত্রী প্রিয়া সরকার (২০), তাদের দুই সন্তান, বিশ্বজিৎ সরকার ও রজিৎ সরকার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সনাতন ধর্ম পরিবর্তন করে শ্যামল কুমার সরকারের নাম পরিবর্তন করে রাখেন শামীম হোসেন, তার স্ত্রী প্রিয়া সরকার নাম রাখেন মোসা. আমেনা আক্তার প্রিয়া ও তাদের দুই সন্তান বিশ্বজিৎ সরকার নাম রাখে মো. হোসাইন আলী ও রজিৎ সরকার নাম রাখে মো. শাহাদাৎ আলী।

ইসলাম ধর্ম গ্রহণের পর শ্যামল কুমার অর্থাৎ শামীম হোসেন বলেন, ‘আমাদের বিবেক বুদ্ধি সকল কিছু সৃষ্টিকর্তা দান করেছেন। সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা দান করেছেন। কারও দেখানো পথ যদি আমি নিজে বিশ্লেষণ করে না অনুসরণ করি তাহলে সেটা হবে অন্ধবিশ্বাস। সর্বোপরি আমি দেখেছি ইসলাম শান্তির ধর্ম নেই কোনো ভেদাভেদ। এই ধর্মে সকলকে সম্মান দেওয়া হয়েছে। আর ইসলাম এমন একটি ধর্ম যেখানে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। জীবনের সকল কিছুর সমাধান এই একটি ধর্মেই আছে।’

তিনি আরও বলেন, ‘কারও প্ররোচনায় প্ররোচিত না হয়ে অনেক বিশ্লেষণ করে মহাগ্রন্থ আল কুরআন পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’ তাদের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা এই পরিবারকে সাদরে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হিন্দু ধর্ম ছেড়ে রাজশাহীতে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট টাইম : ০৩:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১