অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গরমে স্বস্তির খবর, বিকালের মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস দেশবাসীর। তবে এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদফতর। আজ সোমবার বিকালের মধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সাগরের গভীর নিম্নচাপও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসবের মধ্য দিয়ে সারা দেশে গরম কমে আসতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইয়াস’।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আসতে পারে। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করছি।’

তিনি বলেন, রবিবার বিকালে নাগাদ নিম্নচাপটির গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ওড়িশার দিকে রয়েছে। এভাবে যেতে থাকলে বাংলাদেশে এর কম প্রভাব থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বাতাস গিয়ে ঘূর্ণিতে জড়ো হচ্ছে। এতে আকাশে হালকা মেঘের আস্তরণ তৈরি হয়েছে। আটকে থাকছে সূর্যের তাপ। সঙ্গে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।

আজকের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাতাস ও বৃষ্টি বেড়ে গরম কমে আসতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গরমে স্বস্তির খবর, বিকালের মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট টাইম : ০৫:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১