পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অবাক কাণ্ড, মাছের ড্রামের ভেতর বাড়ি যাচ্ছিলেন তারা

ডেস্ক : সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে জয়দেবপুর চৌরাস্তা পাড় হলেও রাজেন্দ্রপুর এলাকায় মহানগর পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পুলিশ তাদের ড্রাম থেকে বের করে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারা ড্রামের ভেতর বসা ছিল। পরে পুলিশ ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয় এবং চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো যানজটে পড়ার কারণে ভোর ৬টার আগে পৌঁছাতে পারেনি। তাই লকডাউন শুরুর প্রথম দিন একটু ছাড় দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অবাক কাণ্ড, মাছের ড্রামের ভেতর বাড়ি যাচ্ছিলেন তারা

আপডেট টাইম : ০১:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১