
মোঃ আঃ রাজ্জাকঃ রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার জ্যোতি প্রসাদ ঘোষ বলেছেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নকে তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাচাঁতে ৫০ কোটি টাকার প্যাকেজ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আগামী মাসে টেন্ডার করে কাজ শুরু করা হবে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মহিষখোঁচা স্পার-২ এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ভাঙ্গন হুমকির মুখে থাকা বসতভিটা,ফসলি জমি রক্ষায় ১৪ আগস্ট থেকে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন রোধ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সহকারি নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপসহকারী প্রকৌশলী তাহাজুল ইসলাম, কার্যসহকারী আরমান সরকার, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগণ, এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব কাজ শুরু করলে এলাকার অনেক বসত ভিটা ও আবাদি জমি সহ মসজিদ মাদ্রাসা দোকান পাট রক্ষা পাবে।
বাংলার খবর ডেস্ক : 










