পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডে জিয়া পরিবার সরাসরি জড়িত— কামরুল হাসান রিপন

ফারুক আহমেদ সুজন: ১৫ আগস্ট বাঙ্গালী জাতির সবচেয়ে গভীর শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। এমন নিষ্ঠুর হত্যাকান্ড পৃথিবীতে অদ্বিতীয়। এই হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। পাশাপাশি ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৪ সালে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়। এতেও জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা ছিল। তাই এ থেকে বোঝা যায় ১৫ ই আগস্ট ও ২১ই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জিয়া পরিবার জড়িত ছিল।
আজ মঙ্গলবার বিকালে ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সারুলিয়া বাজারে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভায়
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান ও ৭৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান আতিক।
এ সময় কামরুল হাসান রিপন শোকসভায় ১৫ ও ২১ আগস্ট ঘাতকের বুলেটে নিহত সকল শহীদদের স্মরণ করে সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডে জিয়া পরিবার সরাসরি জড়িত— কামরুল হাসান রিপন

আপডেট টাইম : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১