অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

টঙ্গীতে শিবিরের মেসে পুলিশের দু’দফা অভিযান, আটক ২

বাংলার খবর২৪.কম index_54479: টঙ্গীতে শিবিরের একটি মেসে দুই দফা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে টঙ্গীর আউচপাড়ার একটি মেসে এ অভিযান চালায় পুলিশ। প্রথম দিকে দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ওই মেস থেকে হাসান্নুজ্জামান নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও বাড়ির মালিকের ছেলে আবদুল্লাহকে আটক করে।

এরপর বিকেলে অভিযান চালিয়ে তালাবদ্ধ মেসটি থেকে পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য, জর্দার কৌটা, স্কচ টেপ, বস্তা ভর্তি ইটের টুকরো, ১টি চাপাতি, ১টি ছোরা, সিডি ও শিবিরের সাংগঠনিক বিভিন্ন বইপুস্তক, কর্মীদের মাসিক চাঁদার রশিদ বই ও কর্মীদের বায়োডাটা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আউচপাড়া আব্বাস আলী রোডে বায়তুল হামদুলিল্লাহ নামের একটি আট তলা বাড়িতে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে পড়–য়া ছাত্ররা মেস করে থাকতো। পুলিশি অভিযানের পর স্থানীয়রা জানতে পারেন মেসটি শিবির নিয়ন্ত্রিত ছিল।

এদিকে আটকের ঘটনার নিন্দা জানিয়ে টঙ্গী থানা জামায়াতের আমির মাওলানা গোলামুল কুদ্দুস ও সেক্রেটারি আফজাল হোসাইন এক বিবৃতিতে ছাত্রদের বন্ধ মেসে তালা ভেঙ্গে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে বলেন, পুলিশ অভিযানের নামে ছাত্রদের বইপুস্তক, আসবাবপত্র তছনছ, ভাংচুর ও লুটপাট করেছে।

আওয়ামীলীগের ক্যাডাররাও এতে অংশ নেয় বলে তারা দাবি করে জানান, পুলিশ অভিযানের নামে ওই বাড়ির প্রায় প্রতিটি ফ্লোরে নারকীয় তা-ব চালিয়েছে।

টঙ্গী জামায়াতের নেতৃবৃন্দ আরো জানিয়েছেন, ‘পুলিশ দীর্ঘক্ষণ ওই বাড়িতে অভিযান চালানোর সময় ভেতরে কাউকে ঢুকতে দেয়নি। তবে সন্ধ্যায় ওই বাড়িতে গণমাধ্যম কর্মীদের ডেকে এনে বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই উদ্ধারের কল্পিত কাহিনী প্রচার করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টঙ্গীতে শিবিরের মেসে পুলিশের দু’দফা অভিযান, আটক ২

আপডেট টাইম : ০২:৩৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪