অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্ত্রী-সন্তান নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এএসআই নিহত

রংপুরে স্ত্রী-সন্তান নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম আরিফুজ্জামান আরিফ।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের পাগলাপীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর পর রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত আরিফুজ্জামান আরিফ নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তিনি রংপুর সদর থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় এএসআইয়ের স্ত্রী-সন্তান আহত হয়েছেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন।

রংপুর সদর থানার ওসি মমতাজুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরের দিকে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন এএসআই আরিফ। এ সময় হাজিরহাটের কোল্ডস্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাসের ধাক্কায় আরিফ ও তার ছেলে গাড়ির নিচে পড়ে যান। সড়কের ওপর ছিটকে পড়েন তার স্ত্রীও।

গুরুতর অবস্থায় আরিফকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিইউতে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তান সেখানেই চিকিৎসাধীন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্ত্রী-সন্তান নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এএসআই নিহত

আপডেট টাইম : ০৫:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১