অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রূপগঞ্জ কাঞ্চনে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে দুটি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির গাড়ি চালক আনোয়ার হোসেন এবং আফজাল হোসেন ও লোহা শাহীন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত র‌্যাব, পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া ও কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি উত্তরপাড়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের লোকজনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বিরোধ চলছিল। প্রতিদিন উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে পেশি শক্তি প্রদর্শন করে আসছে। এতে পুরো এলাকায় আতংক বিরাজ করছিল। এ খবরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানার পুলিশ একত্রিত হয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া পৌর মেয়ের ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলির বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানে কেন্দুয়া আবুলের বাড়ির সামনে থেকে দেশি অস্ত্র ও কাঞ্চন উত্তরপাড়া এলাকায় কলির বাড়ি থেকে দুটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কাঞ্চন পৌর এলাকায় দীর্ঘ দিন ধরে দুটি পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। এতে পুরো এলাকার মানুষ আতংকে ছিল। সন্ত্রাস মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রূপগঞ্জ কাঞ্চনে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১