অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এনায়েত উল্লাহর সম্পদের খোঁজে শতাধিক প্রতিষ্ঠানে দুদকের চিঠি

ডেস্কঃ ঢাকা সড়ক পরিবহন মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক এবং এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনা‌য়েত উল্লাহ, তার স্ত্রী ও ছেলে-মেয়ের সম্পদের নথিপত্র চেয়ে সরকারি-বেসরকারি ৫৮টি ব্যাংকসহ শতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি-বেসরকারি ৫৮টি ব্যাংক, ৩০টি আর্থিক প্রতিষ্ঠান, বিআরটিএ চেয়ারম্যান, নিবন্ধন অধিদফতর, জাতীয় সঞ্চয় অধিদফতর, ডাক বিভাগ, ঢাকা ও চট্টগ্রামসহ পাঁচ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও কক্সবাজার পৌরসভা এবং জাতীয় গৃহায়ণ অধিদফতরসহ শতাধিক প্রতিষ্ঠানে দেওয়া চিঠিতে এনায়েত উল্লাহ ও তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় এবং মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।
সম্পদের তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক মোহাম্মদ ফয়সাল গত ২৫ অক্টোবর চিঠিগুলো পাঠিয়েছেন। এরই মধ্যে তলব করা নথিপত্র আসতে শুরু করেছে বলে জানা গেছে।

এনা‌য়েত উল্লাহর বিরুদ্ধে রাজধানীর আশপাশের বিভিন্ন রু‌টে চলাচলকা‌রী ১৫ হাজার বা‌স থে‌কে দৈনিক ১ কো‌টি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় এবং না‌মে-বেনা‌মে শত কো‌টি টাকার অবৈধ সম্পদ অর্জ‌নের অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে সোমবার (২৯ নভেম্বর) দুদক সচিব মু. আনোয়ারে হোসেন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

দুদক আইনজীবী খুরশীদ আলম এ বিষয়ে বলেন, তাকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী জমা দিয়েছেন তিনি। যতটুকু জানি, তিনি যে বিবরণী দিয়েছেন এবং তার বিরুদ্ধে যেসব সম্পদ অর্জনের অভিযোগ আছে তা যাচাই করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। মূলত এটি এখন যাচাই-বাচাই পর্যায়ে রয়েছে।

ঢাকা পোস্ট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এনায়েত উল্লাহর সম্পদের খোঁজে শতাধিক প্রতিষ্ঠানে দুদকের চিঠি

আপডেট টাইম : ০৩:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১