অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, হাসপাতালে প্রবাসী বর

ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে বিয়েবাড়ির খাবারে বরপক্ষের দই চাওয়া নিয়ে সৃষ্ট গোলযোগ থেকে উত্তেজনার মধ্যে কনেপক্ষের হামলায় বরসহ ৪ জন আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর হাসপাতালে ভর্তি রয়েছেন। পণ্ড হয়ে গেছে বিয়ে।

মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের প্রবাসী রফিকুলের (২৫) সাথে একই উপজেলার ঠেকেরকান্দা গ্রামের দুলাল মিয়ার মেয়ে জনির (১৯) বিয়ে ঠিক হয় গত ৪ দিন আগে। সে মোতাবেক শতাধিক বরযাত্রীসহ বরপক্ষ শুক্রবার দুপুরে কনের বাড়িতে যান।

বরের বড় ভাই শহীদুল জানান, সেখানে খাওয়ার সময় বরপক্ষের একজনের অতিরিক্ত দই চাওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে উত্তেজনা হয়। এ নিয়ে কনেপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বরপক্ষের ওপর চড়াও হন। এতে বরসহ বরযাত্রী দলের ৪ জন আহত হন। তাদের মধ্যে বর রফিকুল মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা বাইরে চিকিৎসা নিয়েছেন।

এ সময় বরপক্ষের গাড়িভাড়া, বিয়ে রেজিস্ট্রি খরচসহ আনুষাঙ্গিক খরচের ৪৬ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যমানের একটি মোবাইল ফোন ছিনতাই হয় বলে অভিযোগ উঠেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, হাসপাতালে প্রবাসী বর

আপডেট টাইম : ০৪:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২