পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অবৈধ সম্পদ: সম্রাটের নামে চার্জশিট গ্রহণ, শুনানি ৩১ মার্চ

ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন।

এদিন সকাল পৌনে ১০ টার দিকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে গত ৭ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি মর্মে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। এছাড়া সম্রাটের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এরপর আদালত সম্রাটের উপস্থিতিতে ২২ মার্চ জামিন শুনানি ও অভিযোগপত্র গ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অবৈধ সম্পদ: সম্রাটের নামে চার্জশিট গ্রহণ, শুনানি ৩১ মার্চ

আপডেট টাইম : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২