পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সচিবের কল রিসিভ না করায় বরিশালের প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

ডেস্কঃ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে স্ট্যান্ড রিলিজ করে ঝিনাইদহ গণপূর্ত বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর তদারকি করতে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকারের কল রিসিভ না করায় তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
গণপূর্ত সার্কেল বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল জানান, অলিভার গুডার বদলি কোনো নিয়মিত বদলি নয়। সোমবার রাত পর্যন্ত বরিশালে নতুন কোনো নির্বাহী প্রকৌশলী পদায়ন করা হয়নি।

তিনি জানান, রোববার বেলা ১১টায় অলিভার গুডার বদলির প্রজ্ঞাপন জারি করেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। প্রজ্ঞাপনে ওই দিন বিকাল ৫টার মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলি কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, পায়রা বন্দরের তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সার্বিক তদারকির জন্য রোববার বরিশাল আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল আসার আগে সার্বিক খোঁজখবর নিতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার মোবাইলে কল করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার।

কিন্তু ফোন রিসিভ করেননি গুডা। পরে ২০ মার্চ ঢাকা থেকে আসা কর্মকর্তারা বরিশাল বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যার্থনা জানাতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে গুডা সচিবের কোনো কল পাননি বলে জানান। এতে ক্ষোভ প্রকাশ করেন সচিব। কয়েক ঘণ্টা পর গুডার বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সচিবের কল রিসিভ না করায় বরিশালের প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

আপডেট টাইম : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২