অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘গরিবের চিকিৎসক’ বুলবুল রাজধানী কাফরুলে ছুরিকাঘাতে নিহত

ঢাকা: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৩৪) নামে এক দন্ত চিকিৎসক খুন হয়েছেন।

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

ঢাকার মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে ওই চিকিৎসকের চেম্বার রয়েছে।

তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। এ সময় দুর্বৃত্তরা বুলবুলকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ঘটনার সময় ওই চিকিৎসক রিকশায় ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে রিকশাচালককে এখনও পাওয়া যায়নি। ছিনতাইকারী কতজন ছিলেন এটাও জানা যায়নি।

তিনি জানান, ঘটনার পরপরই ওনাকে নিয়ে যাওয়া হয় আল হেলাল হাসপাতালে। পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘গরিবের চিকিৎসক’ বুলবুল রাজধানী কাফরুলে ছুরিকাঘাতে নিহত

আপডেট টাইম : ০৮:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২