পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ট্রাকের ধাক্কার পর মা-মেয়েকে পিষে মারলো

ডেস্ক: খাগড়াছড়িতে একটি বালু বোঝাই বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার আরও চার যাত্রী। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জেলার রামগড় উপজেলার তৈচালা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামগড়ের থলিবাড়ি এলাকার সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তাদের দুই বছরের শিশু কন্যা তান্না।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, রামগড় থেকে জালিয়াপাড়া যাচ্ছিলো সিএনজিচালিত অটোরিকশাটি। এটি তৈচালা এলাকায় এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান মা ও শিশুটি। এ সময় তাদের চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সামসুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ট্রাকের ধাক্কার পর মা-মেয়েকে পিষে মারলো

আপডেট টাইম : ০৩:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২