অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডিইউজে নির্বাচন : সভাপতি সোহেল হায়দার, সাধারণ সম্পাদক আকতার হোসেন

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পদে মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন।

জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এবার ২০টি বুথ ও দুটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর শুরু হয় ভোটগণনা। এবার ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ জন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডিইউজে নির্বাচন : সভাপতি সোহেল হায়দার, সাধারণ সম্পাদক আকতার হোসেন

আপডেট টাইম : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২