অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

আজিমপুরের বাসা থেকে নার্সের লাশ উদ্ধার

ডেস্ক : রাজধানীর আজিমপুরের দক্ষিণ কলোনির একটি বাসা থেকে কাবেরী রানি সরকার (৩২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে আজিমপুর দক্ষিণ কলোনির একটি বাসার নিচতলা থেকে লাশ উদ্ধার করে লালবাগ পুলিশ। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল জানান, খবর পেয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্মীয়ের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, তার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রাজীব কুমার সরকার জানান, একবছর আগে ফেসবুকে রুপম চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে আমার বোনের সম্পর্ক গড়ে উঠে। তারা দুজনে বিয়ে করেন। আমার বোনের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কেরানীগঞ্জে তার একটি ফ্ল্যাট ছিল। রুপম কৌশলে আমার বোনকে দিয়ে ওই ফ্ল্যাট ৩৫ লাখ টাকায় বিক্রি করেন। আমাদের ধারণা, বোনকে হত্যা করে টাকা নিয়ে রুপম পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ভোলার চরফ্যাশন থানার স্বপন চন্দ্র সরকারের সন্তান কাবেরী। আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসার নিচতলায় থাকতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

আজিমপুরের বাসা থেকে নার্সের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২