পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ২৭ সদস্য গ্রেফতার

ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ২৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা ও লালবাগ বিভাগ। আজ শনিবার বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মাহবুব আলম।

গ্রেফতাররা হলেন- আব্দুর রহমান শুভ (২২), ইয়াছিন আরাফাত জয় (১৯), বাবু মিয়া (২৮), মো. ফরহাদ (২১), হৃদয় সরকার (২৪), আকাশ (২০), মো. জনি খাঁন (২২), মো. রোকন (১৮), মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মনির হোসেন (৪১), মো. জুয়েল (২২), জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), মো. আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), মো. শাকিল ওরফে লাদেন (২৪), ইমন (২২), মো. রাজিব (২৫), রাসেল (৩২), মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ (৩৯), মো. মাসুদ (৩০), তাজুল ইসলাম মামুন (৩০), মো. সবুজ (৩০), মো. জীবন (২৫), রিয়াজুল ইসলাম (২৫), মুন্না হাওলাদার (১৯), শাকিল হাওলাদার (২০), মো. ফেরদৌস (২২) ও আবুল কালাম আজাদ (৩৪)। অভিযানে তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ডাকাতি, চুরি ও মলম পার্টির দৌরাত্ব প্রতিরোধে গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান চালায়। গত বুধ ও বৃহস্পতিবার এসব এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপজে অবস্থান করে টার্গেট ঠিক করে। পরে যাত্রীবেশে বাসে উঠে টার্গেট করা ব্যক্তিকে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ২৭ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২