অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল

ডেস্ক: পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার ও লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আমেরিকার হস্তক্ষেপে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

রোববার অনুষ্ঠিত বিক্ষোভে ক্ষুব্ধ জনতা মূলত পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা বলেন, পাকিস্তানের জনগণ কখনও বিদেশ থেকে চাপিয়ে দেয়া কোনো সরকারকে মেনে নেবে না।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তার দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন।

রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় তার আহ্বানে সাড়া দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।

এদিকে আজ (সোমবার) পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে তেহরিকে ইনসাফ দল থেকে ইমরান খানের পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন। কোনো কোনো সূত্র জানিয়েছে, কোরেশি হেরে গেলে তেহরিকের সংসদ সদস্যরা গণহারে পদত্যাগ করবেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল

আপডেট টাইম : ০৪:১৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২